প্রিতম মজুমদার, কুষ্টিয়া।। আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে কুষ্টিয়ায় স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোশ্যাল এ্যাডভানসমেন্ট ফোরামের আয়োজনে শনিবার তোফাজ্জেল হেলথ ক্লিনিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাফের নির্বাহের পরিচালক মীর আবদুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ডাঃ রতন ডাঃ লিজা ম্যাটসে্র চেয়ারম্যান ডাঃ আসমা জাহান লিজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ এএফএম আমিনুল হক রতন, মেরিট মডেল স্কুলের প্রধান শিক্ষক নাজমুন্নাহার শিখা, সহকারী শিক্ষক নুরুন নাহার শেফা প্রমুখ।
বক্তাগণ বলেন সংকোচ নয় সচেতনতাই স্তন ক্যান্সার প্রতিরোধের একমাত্র মাধ্যম। আলোচনা শেষে মহিলাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























