জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধর্ষনকে কেন্দ্র করে সারাদেশে সরকারের বিরুদ্ধে অশালীন বক্তব্য মানব বন্দন ও বিক্ষোভ করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। তার প্রতিবাদে আজ শনিবার বিকাল ৪টায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ বাজারে এক মানববন্দন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুবলীগনেতা মো. সানুয়ার চৌধুরী, শাহজাদাপুর ইউনিয়নের সেচ্চাসেবকলীগের আহবায়ক মো. সারুয়ার চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা শেখ বরকত উল্লাহ স্বাধীন, জেলা ছাত্রলীগ নেতা মো. রুবেল সিকদার, শাহজাদাপুর ইউনিয়নের সাবেক যুগ্নআহবায়ক মো. বিল্লাল মিয়া। এতে সভাপতিত্ব করেন শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ জামান মাষ্টার।

উক্ত মানব বন্ধন অনুষ্টান পরিচালনা করেন শাহজাদাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো. আরাফাত ঠাকুর।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে