ওমর ফয়সাল, ফটিকছড়ি (চট্টগ্রাম)।। আগামী ২০’শে অক্টোবর অনুষ্ঠেয় সুয়াবিল ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ড হতে মেম্বার পদপ্রার্থী রাসেল প্রকাশ রাসু বিরামহীন প্রচার-প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার(৯’ই অক্টোবর) সকাল হতে সন্ধ্যা পর্যন্ত উত্তর হাজিরখিল, বালুটিলা, দক্ষিণ হাজিরখিল, ফয়েজ আহমদ সওদাগর বাড়ি, মইল্যে টিলা, কোদালিয়াপাড়া, সেঙ্গটিলা, ঈদগাহছোলা এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে টিউবওয়েল মার্কায় ভোট চান।

গণসংযোগ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় সমাজপ্রতিনিধি ইলিয়াছ সওদাগর, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জামাল উদ্দিন, নুরুল আলম, শহিদুল আলম, সুমন উদ্দিন ও মুহাম্মদ হাকিম। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এবং অভিভাবকহীন উত্তর হাজিরখিল এলাকার বাসিন্দারা। ফলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থার কত যে দুরাবস্থা, তা স্বচক্ষে না দেখলে কেউ বিশ্বাস করবে না। ফটিকছড়ির কোথাও এমন অবহেলিত গ্রাম আছে কিনা সন্দেহ। এই এলাকার মানুষজন আর এভাবে থাকতে চায় না। তাই আমরা এলাকার সর্বস্তরের জনসাধারণ ঐকমত্যের ভিত্তিতে যোগ্য প্রার্থী হিসেবে রাসেলকে বেছে নিয়েছি। তারা আরও বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস তিনি অবহেলিত, দুর্দশাগ্রস্ত হাজিরখিলবাসীর ভাগ্য উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করবেন। এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিতপূর্বক উত্তর হাজিরখিল তথা ৮ নং ওয়ার্ডকে একটি মডেল জনপদে রুপান্তরিত করতে তরুণ সমাজকর্মী রাসেলের বিকল্প নেই বলে উল্লেখ করেন এলাকাবাসী।

গণসংযোগে মোহরম আলী, এমদাদ হোসেন, বোরহান উদ্দিন, মুহাম্মদ মানিক, আকবর, মহিদুল আলম, ইসমাইল, আব্দুল নবীসহ অনেকে উপস্থিত ছিলেন।

মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে