জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাক প্রতিবন্ধী কিশোরী’কে(১২) ফসলী জমিতে নিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে মো. দেলোয়ার হোসেন(২০)নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের পাচভিটা গ্রামের রুপা মেম্বারের বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত দেলোয়ার একই এলাকার মো. মলাই মিয়ার ছেলে।

কিশোরীর মা জানায়, শুক্রবার রাত ৮টার দিকে ওই কিশোরীকে দিয়ে তার চাচাত ভাই মানিক মিয়ার স্ত্রী মিনা বেগমের বাড়িতে তরকারি দিয়ে পাঠায়। কিন্ত অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও যখন তার মেয়ে বাড়িতে ফিরে আসেনী, তখন তিনি নিজেই তার মেয়েকে খুঁজতে বের হন। এসময় মানিক মিয়ার বাড়ির পিছনে কলাগাছের কাছে তার প্রতিবন্ধী মেয়ের গলার আওয়াজ শুনতে পায়। টর্চের আলো জ্বালালে অভিযুক্ত দেলোয়ার দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হলে মেয়ে তাকে জানায়, তরকারি দিয়ে ঘরে ফেরার পথে অভিযুক্ত দেলোয়ার তাকে জাপটে ধরে নির্জন জায়গায় নিয়ে ধর্ষন করে।

পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলেও মেয়ের মা তা মেনে নেয়নি। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত দেলোয়ারকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তামান্না হক বিডি টাইমস নিউজ কে বলেন, ভিকটিমের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বিডি টাইমস নিউজ কে বলেন, অভিযুক্ত দেলোযারকে আটক করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার প্রতিবেদন ও ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে