প্রিতম মজুমদার, কুষ্টিয়া।। ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে কুষ্টিয়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শনিবার শহরের পাবলিক লাইব্রেরির সামনে এক সর্বাত্নক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি খোকন সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সংস্কৃতি কর্মী জাহেদুল হক মতিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জনাব শাহীন সরকার, উদীচীর সাধারণ সম্পাদক গোপা সরকার, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি আলম আরা জুঁই, উদীচীর জাতীয় পরিষদ সদস্য সমর রায়, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সহ-সভাপতি মোঃ শরিফুল আলম সিদ্দিক কচি, আনন্দধারা সাংস্কৃতিক একাডেমির সভাপতি খন্দকার কানিজ ফাতেমা মানি, নাট্যব্যক্তিত্ব আবু জাফর, যুব ইউনিয়নের গোলাম রাব্বানী প্রমুখ।

বক্তাগণ বলেন ধর্ষক ও নারী নির্যাতনকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এটি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলনও দরকার।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে