জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ায় রংতুলির মাধ্যমে ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। মাঠের এক কোণে গোল হয়ে দাঁড়িয়েছে ১২ জন নারী শিক্ষার্থী। হাতে রংতুলি, চোখের সামনে বড় আকৃতির কাগজ। ঘণ্টাখানেকের চেষ্টায় একে একে তারা সেই কাগজে তুলির আঁচড়ে ফুটিয়ে তুলল নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন চিত্র। ছবি এঁকে প্রতিবাদ জানানো হলো ধর্ষণের। এসব ছবি আঁকাকে চলমান পরিস্থিতির প্রতিবাদ হিসেবেই উল্লেখ করা হয়েছে। এমন ভিন্নধর্মী একটি ব্যতিক্রমী প্রতিবাদ করেছে ব্রাহ্মণবাড়িয়ার এসব রং তলির সুদক্ষ ও সূনিপুন রংতুলির শিল্পীরা। শুক্রবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ওই শিক্ষার্থীরা ছবি এঁকে দেশব্যাপী হওয়া ধর্ষণের প্রতিবাদ এভাবেই জানায় তারা রংতুলিতে আকাঁ ছবির মাধ্যমে ।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের চারুকলা বিভাগের ওই শিক্ষার্থীদের আঁকা সেখানে উপস্থিত লোক জনদের মাঝে ব্যাপক সাড়া দেয়।ছবি আঁকার জন্য অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থী হলন–জান্নাতুল ফেরদৌস, নাফিজা আনজুম, শ্রাবণী আক্তার, শেখ নাওয়ার ফারিয়া, সামিয়া জাহান, ফাল্গুনি মল্লিক, তাহসিন ইসলাম, আন্নি বখতিয়ার, সাদিয়া ইসলাম, আনিকা ইবনাত, সামিয়া আক্তার, নাদিয়াতুল মীম, তাইয়িবা আমজাদ।
শিক্ষার্থীরা জানায়, ছবি আঁকার মাধ্যমে নারী ও শিশুর প্রতি যে সহিংসতা শুরু হয়েছে, সেটা আমাদের রংতুলির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি নারীর প্রতি নানা ধরনের অত্যাচারের প্রতিবাদও জানানো হয়েছে ছবি আঁকার মাধ্যমে। এ কাজটির মাধ্যমে আমরা সচেতনতাও গড়ে তুলতে চাই। দ্বাদশ শ্রেণি পড়ুয়া আন্নি বখতিয়ার নামে এক শিক্ষার্থী জানায়, করোনা পরিস্থিতিতে চিত্রাঙ্কন শেখার কাজ প্রায় সাত মাস ধরে বন্ধ রয়েছে। দেশের চলমান পরিস্থিতির কথা চিন্তা করে তাঁরা ও জড়ো হয়েছেন ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদ জানাতে। আঁকার কাজ তদারকিতে থাকা দীপ্ত মোদক জানান, আঁকার মাধ্যমে ধর্ষণের প্রতিবাদ জানাতে শিক্ষার্থীরা এসেছেন । ১২ জন নারী শিক্ষার্থী উক্ত রংতুলি আঁকার কাজে অংশ নেয়। নারী নির্যাতনের বিভিন্ন চিত্র ও এর প্রতিবাদের ভাষা ফুটিয়ে তোলা হয়েছে এসব রংতুলির আঁকার মাধ্যমে।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটু জানান, এমনিতেই।করোনা পরিস্থিতির কারনে আমাদের সব ধরনের শিক্ষা প্রশিক্ষণ বন্ধ রয়েছে। তবে ওই শিক্ষার্থীরা দেশের চলমান পরিস্থিতিতে ছবি এঁকে প্রতিবাদ জানানোর জন্য জড়ো হয়। ছবিতে নারী ও শিশুর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার চিত্র তুলে ধরার মাধ্যমে তাঁরা এ প্রতিবাদ জানায়।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























