শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া শহর ঘেঁষা কুমারখালী উপজেলার ছেউড়িয়া নামক স্থানে অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারে এবার ১৩০’তম লালন দোল উৎসব বা লালন মেলা বন্ধের ঘোষনা দেন লালন একাডেমি কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ মনে করছে করোন ভাইরাস ঠেকাতে এছাড়া বিকল্প রাস্তা নাই। এই সিদ্ধান্তকে সাধারন মানুষ সাধুবাদ জানালেও ক্ষুব্ধ হয়ে উঠেছে একদল বাউল। এর’ই মধ্যে লালন মাজার প্রাঙ্গনে জমায়েত হতে শুরু করেছে ফকির-সাধকদের একটা বড় অংশ। তিরোধানের পর থেকে কুষ্টিয়ার লালন মাজারে বাউলরা সাধুসঙ্গ করে আসছে বহু বছর ধরে।
লালন সাঁইজি’র জন্ম কবে জানা না থাকলেও ১৮৯০ সারের ১৬ অক্টোবর ফকির লালন শাহ দেহ ত্যাগ করেন। এর পর থেকেই শুরু হয় বাউলদের সাধুসঙ্গ। প্রতিবছর দোলপূর্ণিমার তীথিতে এবং লালন শাহের তিরোধানের দিন বাউলরা সাধুসঙ্গ করেন। এই সাধুসঙ্গ উপলক্ষে লালন একাডেমি কর্তৃপক্ষ সাধুদের খাবার বিতরন করে।
লালন আখড়াবাড়িতে বসে তিন দিনের লালন মেলা। কিন্তু এবার বৈশিক মহামারি করোনা ভাইরাস এর কারনে লালন মাজারের সকল আনুষ্ঠানিকতা বন্ধ করে দেওয়া হয়। তবে লালন একাডেমির এই সিদ্ধান্তকে মানতে পারছেনা কিছু সাধু তারা সাধুসঙ্গ করতে জমা হচেছ লালন মাজার প্রঙ্গনে। গুরু শিষ্যদের এই মিলন মেলা হবে না এটা মানতে নারাজ সাধুরা।
প্রতি বছর মূল মাজারের ভিতর এই সাধুসঙ্গ হয় এবার মূল ফটক বন্ধ থাকায় লালন একাডেমি সংলগ্ন মরাগাং/কালিগাঙ্গের ধারে তাবু গাড়তে শুরু করেছে। এ বিষয়ে প্রখ্যাত লালন গবেষক সোহেল রানা জানান, বাউলরা শতবছর ধরে সাধুসঙ্গ করে আসছে,তাই তাদের কে ছোট পরিসরে করোনা স্বাস্থ্যবিধি মেনে সাধুসঙ্গ করতে দিলে হয়তো সাধুরা প্রশান্তিপেতো। তবে তিনি বাউলদের কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সন্মান জানাতে অনুরোধ করেন।
প্রখ্যাত বাউল সাধক এনাম সাঁই সাংবাদিকদের জানান, লালন মাজার সাধুদের তাই সাধুরা এখানে আসবেই,সাধুসঙ্গ করবেই। করোনার জন্য সংগীতানুষ্টান ও মেলা বন্ধ ঘোষনা করা হয়েছে সেটাকে আমরাও মেনে নিয়েছি ,লালন একাডেমি মূলত এই দুইটি অনুষ্ঠান আয়োজন করে। এর সঙ্গে বাইলদের কোন সম্পর্ক নেই। তাই সাধুসঙ্গ না হওয়ার কোন কারন দেখছিনা।
লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, করোনার জন্য এবার লালন মেলা হবে না।একাডেমির মুক্তমঞ্চের সব অনুষ্ঠানসহ সকল আনুষ্ঠানিকতা বন্ধ ঘোষনা করা হয়েছে।
সরকারি এই সিদ্ধান্তকে কুষ্টিয়ার সাধারন মানুষ সাধুবাদ জানান। কারন লালন মেলাতে দেশ বিদেশের কয়েক লক্ষ মানুষ জড়ো হয় জেলাতে।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























