জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।। সারাদেশে ধর্ষণ ও গণধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সামাজিক সংসঠন মানবিক আশুগঞ্জের মানববন্ধন ও মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৮’ই অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্ত্বরে সংগঠনের স্বেচ্ছাসেবীরা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা একে-অপরের হাত ধরে দীর্ঘ মানবন্ধনের সূচনা করেন।
মানববন্ধনে মানবিক আশুগঞ্জ সংগঠনের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্লাড ফর আশুগঞ্জের উপদেষ্টা হাসান ইমরান, ইকরান আহমেদ রোমন, মানবিক আশুগঞ্জ সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদি, সহ-সাধারণ সম্পাদক মার্জিত সরকার, শিক্ষার্থী সানজিদা আক্তার প্রমুখ। এসময় মানববন্ধনে অংশ নেয়া বক্তরা বলেন, সারাদেশে ধর্ষণ ও শ্লীলতাহানির শিকার হয়েছেন যারা আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ধর্ষণের সুষ্ঠু বিচার না হলে এই ঘটনা দিনে দিনে বাড়তেই থাকবে। আমরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডে দাবী জানান।
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























