শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ায় নাকের নাকফুল কিনে দেওয়ার কথা বলে মার্কেটে নিয়ে এসিড নিক্ষেপ করলেন স্বামী। গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন এসিডে দগ্ধ স্ত্রী বৃষ্টি খাতুন এমনটি অভিযোগ করলেন স্বামী আকবরের বিরুদ্ধে।

এসিডে দগ্ধ বৃষ্টির বড় বোন বর্ষা জানান, ৫’বছর আগে আমার ছোট বোন বৃষ্টি কলেজে পড়ার সময় কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার মৃত আলতাব হোসেনের ছেলে আকবরের প্রেমের সম্পর্ক হয়। এর পর তারা নিজেরা বিয়ে করে। আমাদের পরিবার তখন তাদের বিয়ে মেনে নেয়নি। আকবর প্রায় সময় জেলে থাকে। ওর নামে মাদক, চুরিসহ বেশ কিছু মামলা রয়েছে। বৃষ্টির বাচ্চা হওয়ার পর আকবরকে ইয়াবাসহ পুলিশ ধরে নিয়ে যায়। তখন আমার বাবা বৃষ্টি ও বৃষ্টির শিশু কন্যাকে নিয়ে আসে। এরপর থেকে আকবর আমার বাবার বাড়িতে থাকতো।

আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টিকে নাকের ফুল কিনে দেয়ার জন্য মার্কেটে নিয়ে যায়। কিন্তু নাকের ফুল কিনে না দিয়ে বাসায় নিয়ে আসার সময় কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে আকবর চৌড়হাস লুৎফর ড্রাইভারের বাড়ির সামনে গিয়ে মোটরসাইকেল থেকে বৃষ্টিকে নামিয়ে দিয়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। সেখানে স্থানীয়রা বৃষ্টিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান তালুকদার বলেন, আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়েছি। এখন এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশ কাজ করছে। বৃষ্টি এখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার জানান, মেয়ে এখন ভালো আছেন।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে