জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা ।। সারা দেশের ন্যায় ধর্ষনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরেও বিক্ষোভ সমাবেশ ও মানব্বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নবীনগর প্রেসক্লাব চত্ত্বরে ড্রিম অফ নবীনগর নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা সোহানুর রহমান, পিয়াস, আলিফ মিরা, অজন্তা, নাজা, তানহা প্রমুখ। এসময় শত শত ছাত্র-ছাত্রীরা প্ল্যাকার্ডে। ধর্ষনের প্রতিবাদ সহ ধর্ষনের ঘটনায় জড়িতদের সুষ্ঠ বিচার দাবী করেন।
অপরদিকে, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নবীনগর ইয়ূথ এসোসিয়েশনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানব্বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























