আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। সামাজিক অবক্ষয়রোধে পরিবারের ভূমিকা অপরিসীহিম। পরিবারই প্রথম প্রতিষ্ঠান যেখানে সন্তানেরা প্রাথমিক জ্ঞান লাভ করে। বর্তমান সামাজিক বৈষম্যই নারী ও শিশু নির্যাতনের অন্যতম কারন। বাংলাদেশ রুরাল ইকোনোমিক ডেভেলপমেন্টের(ব্রেড)আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় বৃহষ্পতিবার বেলা ১১টায় নওগাঁ প্রেস ক্লাব মিলনায়তনে মিডিয়া মোবিলাইজেশনে বক্তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, বিলম্বিত বিচার ব্যবস্থা, ধনী গরীবের বৈষম্য, সহিংসতার আলামত নষ্ট করার ফলে অপরাধীরা প্রশ্রয় পায়। যার ফলে অন্যায় পাশবিকতা দিন দিন বাড়ছে। অনুষ্ঠানে ব্র্যাকের জেলা সমন্বয়কারী স্বপন কুমার মিস্ত্রির সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ প্রেস ক্লাবের সভাপতি নবীর উদ্দীন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার মো: রায়হানুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রুরাল ইকোনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর নির্বাহী পরিচালক শহীদুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে