জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিক্ষার্থীদের সংগঠন সচেতন ছাত্র সমাজের ব্যানারে ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ঢাকা-সিলেট মহাসড়কে বিশ্বরোড়, কুট্টাপাড়া, বাড়িউড়া এলাকার শিক্ষার্থীদের সংগঠন সচেতন ছাত্র সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ছাত্রদের সাথে সংহতি জানিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

সকাল থেকেই বিভিন্ন এলাকার -শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতশত শিক্ষার্থী ধর্ষণের বিরুদ্ধে ব্যানার-ফেস্টুন নিয়ে দলে দলে উক্ত সমাবেশে যোগদান করেন। মানবন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ধর্ষকদের আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড দেয়া হোক। প্রকাশ্যে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হোক। এটাই আমাদের বাবী।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে