রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুর প্রেস ক্লাবের কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার(৭’ই অক্টোবর) রাত ৯’টায় প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে জরুরী সাধারণ সভায় ওই কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সদ্য বিদায় সভাপতি ও সময় টিভির নীলফামারী জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল।

অনুষ্ঠানে বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক আমিনুল হক, এম.আর ঝন্টু, নজরুল ইসলাম, আমিরুল হক, ওমর ফারুক, মকসুদ আলম, ওবায়দুল ইসলাম, মিজানুর রহমান মিলন প্রমুখ।

আলোচনা সভার দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে দৈনিক প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম.আর আলম ঝন্টুকে আহবায়ক ও এশিয়ান টিভি সৈয়দপুর প্রতিনিধি ওবায়দুল ইসলামকে যুগ্ম-আহবায়ক করে ৫’সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আমিরুল হক (দৈনিক ডেল্টা টাইমস), নজরুল ইসলাম (সময়ের আলো), কাজী জাহিদ (দৈনিক সংবাদ)। এ কমিটি আগামী ৩’মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি উপহার দিবে।

রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে