প্রিতম মজুমদার, কুষ্টিয়া।। ‘গর্জে ওঠো রুখে দাঁড়াও, ধর্ষণসহ সকল প্রকার অনাচার থেকে সমাজ বাঁচাও’ এই শ্লোগানকে সামনে রেখে অব্যাহত হারে বৃদ্ধি পাওয়া ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা’সহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে কুষ্টিয়ার কুমারখালীতে মহিলা পরিষদের আয়োজনে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১’টায় উপজেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন, উপজেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি হুসনে আরা রুবি ও সাধারণ সম্পাদক রওশন আরা নিলা প্রমূখ।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, আইনের সু-শাষণ প্রতিষ্ঠার মাধ্যমে অতিবিলম্ব দেশে নারীর প্রতি সহিংসতা, অন্যায়, অত্যাচার,অবিচার , নির্যাতন, ধর্ষণ বন্ধ করতে হবে।ধর্ষকদের বিচার ও শাস্তি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করতে হবে।মেয়েদেরকে মেয়ে না ভেবে মানুষ ভাবতে হবে এমন মন্তব্য করে তারা আরো বলেন, ধর্ষক কোন দলের বা ব্যক্তি গোষ্ঠীর হতে পারেনা।ধর্ষক ধর্ষকই।তার বিচার হতেই হবে।
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























