জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-সিরাজগঞ্জ ১৩২’কেভি গ্রীডলাইনে ত্রটির কারনে বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদনে বিপর্যয় হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে বিকট শব্দে এই বিপর্যয় দেখা দেয়। এসময় ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জসহ মোট ১১’জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২৭৫’মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ কেন্দ্রে কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিকট শব্দ হয়ে আশুগঞ্জ-সিরাজগঞ্জ ১৩২’কেভি গ্রীডলাইন ট্রীপ করে। এতে করে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২২৫’মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল ইইনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট এবং ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জ জেলাসহ ১১’জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে গ্রীড লাইনের ত্রুটি মেরামত শেষে প্রায় দেড় ঘন্টা পর দুপুর ১১টা ২০মিনিটে ১১’জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে এবং নিজস্ব প্রকৌশলীরা চেষ্টা চালিয়ে দুপুর ১’টার মধ্যে বন্ধ ইউনিটের মধ্যে ২টি ইউনিটের চালু করা সম্ভব হয়েছে বলে সংশ্লিস্ট কর্তৃপক্ষ দাবী করেন।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাজ্জাদুর রহমান জানান, হঠাৎ করেই আশুগঞ্জ-সিরাজগঞ্জ গ্রীড লাইনে ট্রীপ করে ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট বন্ধ হয়ে যায়।স্থানীয় প্রকৌশলীরা গ্রীড লাইনের ত্রুটি মেরামত শেষে আশুগঞ্জ-সিরাজগঞ্জ গ্রীড লাইনের অধীনে জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।বন্ধ ২টি ইউনিটও দুপুর ১টার মধ্যে পর্যায়ক্রমে পুনরায় উৎপাদনে ফিরে এসেছে।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে