আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা প্রতিনিধি।।সারাদেশে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধরন শিক্ষার্থীরা। আজ বুধবার(৭’ই অক্টোবর)সকালে শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন, নির্যাতন বেড়েই চলছে। বিচারহীনতার সংস্কৃতি ও আইনি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতার কারণে নারীরা আজ ঘরে বাইরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্ষনকারীরা দেশ ও জাতির শত্রু। তারা দেশের সুনাম ও জাতির সুনাম নষ্ট করছে। তাই ধর্ষনকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী ফারিয়া চৌধুরী, তারুন্য ইসলাম, এহসান আহমেদ আকাশ, রামীম ইসলাম, সৈরব আহমেদ সিয়াম, তামীমসহ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও ধর্ষনকারীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড আইনের দাবি জানান শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।
আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























