রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতন এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় ধর্ষন ও নারী নির্যাতন বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নীলফামারীর সৈয়দপুর ধর্ষণ ও নিপিড়ন বিরোধী ছাত্র জনতা।

আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বক্তব্য দেন, ছাত্র নেতা আব্দুস সোবহান, মাহবুব আলম, জাবেদ খান ও মামুন সরকার প্রমুখ। বক্তারা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যু কার্যকর করতে হবে, পাশাপাশি ধর্ষণ রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ধর্ষক যেন কোন ভাবেই আইনের অবৈধ উপায়ে বেঁচে যেতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে