জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। প্রতিদিন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

ধর্ষকদের বিচারের দাবিতে আজ বুধবার(৭’ই অক্টোবর)সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ায় শত-শত শিক্ষার্থীদের অংশগ্রহনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘সচেতন ছাত্র সমাজ’ এর ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে নানা শ্রেণি পেশার মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করে।

কলেজ শিক্ষার্থী নওশাদ জামিল নওশান ও মাহমুদা চৌধুরী পলির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক ও সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক উজ্জল চক্রবর্তী ও শাহাদাৎ হোসেন, জেলা ছাত্রমৈত্রী নেতা মুহয়ী শারদ, অভিভাবক মাইনুল হক চৌধুরী, সাধারণ ছাত্র আমিনুল জুয়েল, কাজী খালিদ মাহমুদ প্রমুখ।

শিক্ষার্থীদের মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ভার্চুয়ালি যুক্ত হয়ে সংহতি প্রকাশ করেন। এ সময় মোকতাদির চৌধুরী এমপি দেশের প্রচলিত আইনে ধর্ষক-নির্যাতনকারীদের কঠোর বিচারের দাবিতে সোচ্চার থাকবেন বলে ও ঘোষণা দেন এবং তাদের সাথে সম্পৃক্ততা প্রকাশ করেন।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে