শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। সারাদেশের বিভিন্ন স্থানে অব্যাহত বর্বরোচিত নারী নির্যাতন, নিপীড়ন, যৌন হয়রানি ও অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে মাগুরায় প্রতিবাদ কর্মসূচী হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচীর আয়োজন করেছে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠন “পরিবর্তনে আমরাই”।

প্রতিবাদ কর্মসূচীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সূর্য কান্তি বিশ্বাস,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান,সাংবাদিক রূপক আইচ,সংগঠনের সভাপতি নাহিদুর রহমান দূর্জয়,সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম প্রমুখ ।

প্রতিবাদ কর্মসূচীতে সারাদেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নারীর প্রতি নির্যাতন,যৌন হয়রানি,ধর্ষনের তীব্র প্রতিবাদ জানান বক্তারা । কর্মসূচীতে ধর্ষকদের সব্বোর্চ শাস্তি ফাঁসির দাবিসহ এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানানো হয় । কর্মসূচীতে সংগঠনের সদস্যসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে