জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা ।। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। দেশ ও জনগনের উন্নয়নে নিরলস কাজ করছে সরকার।
জনগনকে পাশে নিয়ে বর্তমান সরকার দেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তর করেছেন এবং জনগনকে পাশে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে এই দেশকে বিশ্বদরবারে উন্নয়নশীল দেশের কাতারে রুপান্তর করা হবে।
আজ মঙ্গলবার(৬’ই অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৪টি নবনির্মিত প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি এসব কথা বলেন। তিনি তাঁর ঢাকাস্থ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ৪টি নির্মিত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, বিএনপি সরকার এসে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বন্ধ করে দিয়েছিলো কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর পুনরায় সম্মানী ভাতা বৃদ্ধি করে দেয়া শুরু করেন।
নির্মিত ভবনগুলোর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ১কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক ভবন, জেলা গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে উপজেলা সাব-রেজিষ্টার ভবন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বাস্তবায়নে ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ১ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে তিনলাখপীর-চারগাছ সড়কে গার্ডার ব্রীজ পূননির্মাণ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কসবা উপজেলা পরিষদ চত্ত্বরে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম।
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























