রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি ।। নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে আজগর আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি পৌরসভার ১০নং ওয়ার্ড কাজিহাট ঈদগাহ মাঠ এলাকায়। মঙ্গলবার (৬ অক্টোবর) শহরের সৈয়দপুর কাজিহাট মহুয়া গাছ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে রেল লাইন ধরে হাটছিলেন ওই বৃদ্ধ। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরন করে। এ ব্যাপারে জিআরপি থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























