জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।। জন্মনিবন্ধন শিশুর অধিকার, বাস্তবায়নের দাবি সবার’ এই প্রাতিপাদ্য নিয়ে আশুগঞ্জে জাতীয় জন্মনিবন্ধন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভ অনুষ্ঠিত হয়েছে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক সেলিম পারভেজ। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা ও সহকারি কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন।

বক্তৃতা করেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির ও শরীফপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবু সায়িদ।আলোচনা সভা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে