শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন, মাগুরা ও মহম্মদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত শ্রী শ্রী দূর্গাপূজা উদযাপন উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০’ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে’র সঞ্চালনায় ও মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে (অ: দা:) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাসুদেব কুন্ডু, মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান বেবি নাজনিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি বিপ্লব রেজা বিকো প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলায় সর্বমোট ১১৪টি পূজা মন্ডুপে সারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার মধ্যে মহম্মদপুর সদর ইউনিয়নে ৭টি, বালিদিয়া ইউনিয়নে ৩টি, রাজাপুর ইউনিয়নে ১৩টি, নহাটা ইউনিয়নে ১৪টি, পলাশবাড়িয়া ইউনিয়নে ১৪টি, দীঘা ইউনিয়নে ১৬টি, বাবুখালী ইউনিয়নে ৩৪টি ও বিনোদপুর ইউনিয়নে ১৩টি মন্ডুপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে