রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি ।। নীলফামারীর সৈয়দপুরে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল বেচাকেনা করার অপরাধে উমর ফারুক নামের এক ফার্মেসি মালিককে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সে বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব বোতলাগাড়ী কাচারি এলাকার কাশেম আলীর ছেলে। সোমবার দুপুরে শহরের গোলাহাট মাংস বাজার সংলগ্ন কালাম ডেন্টাল ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান পরিচালনা করেন।
দপ্তরটির পরিদর্শক খবির আহমেদ জানান, গোপন সংবাদে তাঁরা জানতে পারেন, গোলাহাট এলাকায় ডা. মো. আবুল কালাম আজাদের মালিকানাধীন ওই ফার্মেসীতে দীর্ঘদিন ধরে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনা করা হচ্ছে।
সোর্সের দেয়া এমন সংবাদে’ ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলমের নেতৃত্বে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় ওই দোকানের রেক থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। আটক করা হয় ফার্মেসী মালিককে। এসময় আদালত মাদক হিসেবে ঘোষনা করা নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট বিক্রির দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দেন। ওই দিনই তাকে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়।
রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























