আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় নজরুল একাডেমী আয়োজিত সেরা ফেসবুক পোষ্ট এওয়ার্ড – ২০২০ প্রদান করা হয়েছে। রবিবার শহরের আড্ডায় কপি মিলনায়তনে সন্ধা ৭ টায় নজরুল একাডেমীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সন্মাননা এওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এ কে এম আসাদুল হক, অধ্যক্ষ ( বীর বিক্রম লেঃ কর্নেল শহীদ আহসানূল হক ডিগ্রী কলেজ সান্তাহার ) মোঃ রাশেদ জামান রাশেদের হাতে ” সেরা ফেসবুক পোষ্ট এওয়ার্ড -২০২০ ” তুলে দেন ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব এ বি এম রফিকুল ইসলাম , উপদেষ্টা, নজরুল একাডেমী, নওগাঁ অনুষ্ঠানে আরো আলোচনা করেন রেজা মৃধা, হাসমত আলী, আব্দুল বারিক সাচ্চু , সাংবাদিক এ কে আজাদ মুরাদ সহ অন্যান্ন নেতৃবৃন্দ ।
অনুষ্ঠান পরিচালনা করেন নাজনীন নাহার শিমু। অনুষ্ঠান শেষ এক মনোঙ্গ নৃত্য অনুষ্ঠান পরিচালনা করা হয় ।
আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























