জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা ।। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান সাংবাদিক, সুশীল সমাজ ও প্রশাসনের কর্মকর্তাদের মিলনমেলায় পরিণত হয়েছিল। উক্ত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির ও বিদায়ী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খান তার বক্তৃতায় বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আদর্শ মিডিয়ার অন্যতম একটি উদাহরণ।
জেলাবাসীর কল্যাণে প্রশাসন ও সাংবাদিকদের একত্রিত হয়ে কাজ করার একটি ধারা এখানে বিদ্যমান। আমি চাই তা চির জাগ্রত থাকুক। ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর আমার প্রথম পরিচয় ঘটে সাংবাদিকদের সঙ্গে। রক্তের সম্পর্কের বন্ধন না হলেও মনের অজান্তেই এক বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। এটা এক ধরনের একটা বন্ধন, একটা আত্মীয়তা। সে কারণে আজকে আমি আবেগ-আপ্লুত। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা রূপকল্প-২০২১ বাস্তবায়নে প্রশাসনের কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
প্রশাসনের ইতিবাচক কাজের প্রশংসা এবং সমস্যা থাকলে এর গঠনমূলক সমালোচনা করার আহবান জানিয়ে জেলা প্রশাসক আরো বলেন, ইতিবাচক কাজের প্রশংসা কাজের গতি বাড়িয়ে দেয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান,পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার।
অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খান খ আ ম রশিদুল ইসলাম ও দীপক চৌধুরী বাপ্পীর নেতৃত্বাধীন প্রেস ক্লাবের বিদায়ী কার্যকরী কমিটি এবং নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। একইভাবে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বিদায়ী ও নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মোজাম্মেল হোসেন রেজা,অতিরিক্ত পুলিশ সুপার-হেডকোয়ার্টার আবু সায়ীদ, বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মো: আলাউদ্দিন,ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ, ট্রাফিক বিভাগের ইনচার্জ মো: গোলাম ফারুক, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আমিনুর রহমান। তার আগে সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা-অধিকার সংরক্ষন আইন অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























