সোহেল রানা(ডালিম), চুয়াডাঙ্গা প্রতিনিধি।। চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামী স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ (৪ অক্টোবার) সন্ধ্যার দিকে দামুড়হুদা গোবিন্দপুর ঈদগাপাড়ায় নিহত ইয়ার আলীর ঘর থেকে তাদের মহরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের ইয়ার আলী ও তার স্ত্রী রজিনা।
পুলিশ সূত্রে জানা যায়, ঘরের ভিতর থেকে লাশ পচার গন্ধ বের হলে স্থানীয়রা হত্যার বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে দামুড়হুদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া করছে।
স্বামী স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনার সত্যাতা নিশ্চত করে দামুড়হুদা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ দুটি উদ্ধার করা হয়। তবে হত্যা কান্ডের ঘটনায় এখনও নিশ্চিত কোনো তথ্য দিতে না পারলেও কে বা কারা এ হত্যা কান্ড ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোহেল রানা ডালিম, চুয়াডাঙ্গা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























