আব্দুল্লাহ আল মামুন, সিরাজগঞ্জ প্রতিনিধি ।। সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামে ১০ কেজি গাঁজাসহ ০৩ জন আসামী গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জের ডিবি পুলিশ।

আজ শনিবার ভোর ৪টায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামস্থ আল-আরবিয়া হোটেলের সামনে থেকে ১০কেজি গাঁজাসহ ৩’জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

উক্ত আসামিগন- ১। মো: আনোয়ারুল ইসলাম (৩০), পিতা-মোঃ গোলাম উদ্দিন, গ্রাম- কামালখামার মধ্যপাড়া, থানা- উলিপুর, জেলা কুড়িগ্রাম,২। মোঃ তুষার হোসেন (২১), পিতাঃ মোঃ আলমগীর হোসেন আলো, গ্রাম- খিদিরপুর, থানা- বড়াইগ্রাম, জেলা- নাটোর এবং আসামি ০৩। মোছাঃ সম্পা আক্তার (২০), স্বামী- মোঃ আবু সাঈদ, গ্রাম- গোপালপুর, থানা- মাদারগঞ্জ, জেলা- জামালপুর গণের হেফাজত হইতে সর্বমোট ১০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই পলাশ চন্দ্র চৌধুরী জানান, সিরাজগঞ্জ পুলিশ সুপার জনাব হাসিবুল আলম পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে এবং সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় সফলভাবে এই অভিযান চালানো হয়। তিনি আরো জানান,আটককৃত ১০ কেজি গাঁজা সহ ০৩ জন গ্রেফতারকৃত আসামিদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয় এবং উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন, সিরাজগঞ্জ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে