রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুরে পরিবেশের ভারসাম্য ও বজ্রপাত মোকাবেলায় তালবীজ রোপন কর্মসূচি শুরু হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় ওই কর্মসূচী শুরু হয়।

আজ শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঙ্গালীপুর ইউনিয়নে ওই তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ। এ সময় সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকার, বাঙ্গালীপুর ইউনিয়ন চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী, সংশ্লিষ্ট ইউপি সচিব আহসান হাবিব, ইউপি সদস্য জুলফিকার আলী, সংরক্ষিত নারী সদস্য রাশেদা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা পিআইও দপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রতিটিতে পাঁচশত করে সর্বমোট দুই হাজার পাঁচশত তাল বীজ রোপনের কর্মসূচি গ্রহন করা হয়েছে।

রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে