রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ দু’শতাধিক মৎস্যচাষীদের মাঝে চাল বিতরন করা হয়েছে। আজ শনিবার দুপুরে বাংলাদেশ ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ে বরাদ্বকৃত উপজেলা বাস্তবায়ন ত্রাণশাখার উদ্যোগে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খালিশা চাপানি ইউনিয়নে চেয়ারম্যান আতাউর রহমান সরকার, পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার খাইরুল ইসলাম, ইউপি সদস্য আঃ সালাম, মোফাজ্জল হোসেন, বিকাশ চন্দ্র রায়, রফিকুল ইসলাম (খোকন) ইউনিয়ন ইউডিসি পরিচালক গোলাম আজমসহ প্রমুখ।
বিতরনের পূর্বে সুবিধা ভোগীদের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি বন্যা পরবর্তি পানি বাহিত ও বায়ু বাহিত রোগ দেখা দিতে পারে। এছাড়া বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে যেতে পারে এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।

রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























