শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি ।। সরকার ঘোষিত প্রনোদনা ঋণ দ্রুত কার্যকরের দাবীতে মাগুরায় মানববন্ধন করেছে ডেকোরেটর মালিক কল্যান সমিতি ও সাউন্ড মালিক কল্যান সমিতি।

আজ শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালিত হয়। ডেকোরেটর মালিক কল্যান সমিতির সভাপতি তরুণ ভৌমিকের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান, সহ-সভাপতি মফিজুর রহমান, শ্রী পরিমল সাহা, সহ-কোষাধ্যক্ষ বিদ্যুৎ রায়, সাউন্ড মালিক কল্যান সমিতির সভাপতি আকিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব অধীকারি প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে মাগুরা জেলার ডেকোরেটর ও সাউন্ড শিল্পের সাথে সম্পৃক্ত ব্যাবসায়ীরা কর্মহীন হয়ে দিশেহারা হয়ে পড়েছে। তারা খুব মানবেতর জীবন যাপান করছে। এ অবস্থায় জেলার ডেকোরেটর ও সাউন্ড শিল্প রক্ষায় সরকার ঘোষিত প্রনোদনা ঋণ দ্রুত কার্যকর করার দাবী জাননো হয়।

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে