আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় ধর্ষন মামলার রায় ৩০ কার্যদিবসের মধ্য শেষ করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন হয়েছে।
আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে শহরের নওযোয়ান মাঠের সামনে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় সংগঠনের সভাপতি ডি এম আব্দুল বারী, উপদেষ্টা শরিফুল ইসলাম খান, এম এম রাসেল, কায়েস উদ্দিন, মনোয়ার হোসেন লিটন, বিষ্ণু কুমার দেবনাথসহ, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষনের ঘটনা নিয়ন্ত্রনে না আসার অন্যতম একটি কারন হচ্ছে ধর্ষণ মামলার রায় বিলম্বিত হওয়া। ৩০ কার্য দিবসের মধ্যে রায় দিতে পারলে জড়িতদের যেমন দ্রুতই শাস্তি নিশ্চিত করা যাবে ঠিক তেমনি অন্যরাও এটি থেকে একটি বার্তা পাবে। এজন্য প্রতিটি মামলার রায় দ্রুত শেষ করার আহবান জানানো হয় মানববন্ধনে।
আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























