জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা ।। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা’ এই প্রাতিপাদ্য নিয়ে আশুগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।

আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন।

অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন উপজেলা সমবায় অফিসার রুবিনা আক্তার, উপজেলা তথ্য কর্মকর্তা শারমিন আক্তার, আশুগঞ্জ সারকারখানা কলেজের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির ও রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে