শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ার কুমারখালী থানায় গরু ব্যবসায়ীর দায়ের করা মারামারি মামলা রুজু হওয়ার আট ঘণ্টা পার হতে না হতেই পনেরো আসামীর ১৪ জনকেই গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে সোপার্দ করা হয়। এতথ্য নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, কুষ্টিয়া পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আতিকুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে ও থানার চৌকশ অফিসার এসআই(নিঃ)/মোঃ শরিফুল ইসলাম, এস আই(নিঃ)/ মোঃ হাসানুর রহমান হাসান, এস আই(নিঃ)/মোঃ জামাল মৃধা সহ অন্যান্য অফিসার ফোর্সদের সমন্বিত প্রচেষ্টায় গরু ব্যবসায়ীর দায়ের করা মারামারি মাললা রুজু হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই ১৫ জন আসামীর ১৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়েছে।বাকী একজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল পশু হাট কে কেন্দ্র করে বুধবার বিকেলে কয়েক দফা মারামারি হয় হাটের হাসিল ঘরের কামাল ও নিজামুল, আজিমুলসহ ১৫/২০ জন স্থানীয়দের। এতে কয়েকজন আহত হলে হাটের ইজারাদার প্রিন্স বাদী হয়ে ঘটনার দিবাগত রাতেই ১৫ জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করে এবং মামলা রুজু হয়। মামলা নং ০২, তারিখ ০১/১০/২০২০।

কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























