ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা প‚জা উদযাপন পরিষদ’র দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার(২’রা অক্টোবর) সকাল ১১টায় দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন কান্তি চৌধুরী। প্রধান অতিথি ছিলেন হিন্দু ফাউন্ডেশনের সহ-মহাসচিব ও চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত। মহান অতিথি ছিলেন ভূজপুর থানা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট তরুণ কিশোর দেব। প্রধান বক্তা ছিলেন, ফটিকছড়ি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব।
নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও নাজিরহাট বিউটি জুয়েলার্সের সত্ত্বাধিকারী সুমন কুমার বণিক সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা আদিত্য সৈকত দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- নাজিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আমান উল্লাহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাজল শীল, ভূজপুর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবুল কান্তি দেব, ফটিকছড়ি উপজেলা বাগিশীক’র সভাপতি ডা. সুব্রত কুমার চৌধুরী, লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য বলাই, উপজেলা প‚জা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডা. প্রতাপ রায়, নাজিরহাট পৌরসভা প‚জা উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক প্রিয় রঞ্জন ভট্টাচার্য, ভ‚জপুর থানা প‚জা উদযাপন পরিষদের সভাপতি লিংকন চচক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মিহির কুমার দে ও রনজিৎ শীল।
বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন কান্তি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজল শীলের পরিচালনায় নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের কন্ঠ ভোট এবং সংশ্লিষ্ট সকলের সর্বসম্মতিক্রমে মাইজভাণ্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীকে সভাপতি এবং ছাত্রলীগ নেতা আদিত্য সৈকত দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি-সম্পাদক আগামী এক সপ্তাহ’র মধ্যে নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন পরিষদ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























