সোহেল রানা ডালিম, চুয়াডাঙ্গা প্রতিনিধি ।। চুয়াডাঙ্গা পৌর শহরের মুসলিম পাড়ায় এক তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্ঠার অভিযোগে একই এলাকার মুদি ব্যবসায়ী সুজা উদ্দীনকে আটক করেছে সদর থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর মুসলিম পাড়ায় অভিযুক্ত সুজা উদ্দীনের বাড়ীর পাশে নিজ দোকান থেকে আটক করা হয়। আটক সুজা উদ্দীন (৫০) চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিম পাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে।

জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানায় বৃহস্পতিবার ধর্ষণ চেষ্টার একটি লিখিত অভিযোগ করেন ওই স্কুল ছাত্রীর মামা বেলগাছি মুসলিম পাড়ার ফজো মিয়ার ছেলে ইজিবাইক চালক ফারুক হোসেন। অভিযোগের পর পরই চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ অভিযান চালিয়ে সুজা উদ্দীনকে আটক করে থানা হেফাজতে নেন। এ ঘটনায় সদর থানার পুলিশ বলছেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় একটি অভিযোগ দায়ের হলে পুলিশ ওই অভিযুক্তকে আটক করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশ ধারণা করছে টাকা পয়সা ধার দেনা নিয়ে উভয় পরীবারের মধ্যে রেশা রেশি থেকে এ ধরণের একটি ঘটনা ঘটতেও পারে। তবে এ ধরণের গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক তদন্ত ছাড়া মতামত দেওয়া ঠিক হবে না বলে জানান সদর থানা পুলিশের এক কর্মকর্তা।

সোহেল রানা ডালিম, চুয়াডাঙ্গা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে