জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাব সদস্য সাংবাদিক সোহরাফ হোসেন জুয়েল ও আজিজুল ইসলাম বাচ্চুর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির।আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, প্রভাষক মো. ইকবাল হোসেন, সপ্তাহিক মলয়ার প্রকাশক ও সম্পাদক মো. হোসেন শান্তি, ইসলামি ঐক্যজোট নেতা মাউলানা মেহেদি হাসান, সাংস্কৃতিক কর্মি আব্বাস উদ্দিন হেলাল, প্রেস ক্লাবের সিনিয় সহ সভাপতি আরিফুল ইসলাম ভূইয়া মিনহাজ, সাবেক সিনিয়র সহ সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক প্রভাষক মো. দেলোয়ার হোসেন, সাবেক অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম বাবু, সাংবাদিক জালাল উদ্দিন মনির, শাহনূূূর খাান আরমগীর, মোস্তাক আহাম্মেদ উজ্জল, কামরুল ইসলাম, সেলিম রেজা, আমজাদ হোসেন,মো. নজরুল ইসলাম, মো. মনির হোসেন, পিয়ার হাসান রিয়াজ, সফিকুল ইসলাম বাদল প্রমুখ।
এসময় প্রয়াত সাংবাদিক আজিজুর ইসলাম বাচ্চুর ছেলে মো. রাশেদুল ইসলাম ও সাংবাদিক সোহরাফ হোসেন জুয়েল ছেলে মো. ইয়ানাত হোসেন পরিবারের পক্ষে মরহুমদের আত্মার শান্তি উপস্থিত সকলের দোয়া কামনা করেন। পরে নবীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া মাহফিল ও সভাশেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























