প্রীতম মজুমদার, কুষ্টিয়া।। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার সহযোগিতায়, মানবাধিকার নারীসমাজ, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার নাট্য পরিষদ, মানবাধিকার আইনজীবী পরিষদ, জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম কুষ্টিয়ার আয়োজনে ধর্ষন, হত্যা, নির্যাতনসহ নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন বৃহস্পতিবার বেলা ১১ টায় স্থানীয় পাবলিক লাইব্রেরীর সামনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধন এর সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মানবাধিকার নারী সমাজের সাধারন সম্পাদক সাবিনা আক্তার টলি, মানবাধিকার সংরক্ষণ পরিষদের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার, জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম এর নির্বাহী সদস্য ও সাংবাদিক ইব্রাহিম খলিল, মানবাধিকার সংরক্ষণ পরিষদের সহ-সভাপতি আবুজাফর, মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি ডা: উৎপল সেনগুপ্ত, মানবাধিকার সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সামসুজ্জামান, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি এম এ কাইয়ুম, বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ পরিষদ সেন্টাল কমিটির সাধারন সম্পাদক নায়েব আলী মন্ডল, জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সদস্য ফেরদৌস আরা রুবী, গন্যমান্য ব্যক্তি ওয়াকিল মুজাহিদ, জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম এর সহ-সভাপতি ও চেম্বার অফ কর্মাস সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি এবং মুক্তির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। পরিচালনায় ছিলেন মুক্তির প্রোগ্রাম সুপারভাইজার তারক নাথ কুন্ডু। বক্তাগন বলেন ধর্ষনকারীদের দ্রæত বিচারের মাধ্যমে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।

সারা বাংলাদেশে নারী নির্যাতন এবং ধর্ষনের ঘটনা যে ভাবে বেড়েই চলেছে তা অবিলম্বে থামাতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারন জনগনকেও এগিয়ে আসতে হবে। মানববন্ধন আয়োজনে সার্বিক সহযোগিতা করেন অংশগ্রহনকারী বিভিন্ন সংগঠনের সদস্য এবং মুক্তির কর্মীবৃন্দ।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে