মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অফিসের উদ্যোগে মুজিব শতবর্ষে জেলার তিনটি উপজেলায় ইউনিয়ন,ওয়ার্ড দলনেতা-দলনেত্রী ও কোম্পানি কমান্ডারদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১’টার সময় জেলা অফিস কার্যাল চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরন করেন জেলা আনসার ও ভিডিপি এর জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম। বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেন।

এসময় মুজিবনগর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, গাংনী উপজেলা প্রশিক্ষিকা উর্মিলা বিশ্বাস, সদর উপজেলা প্রশিক্ষিকা ফেরদৌসি বানুসহ সকল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জেলার ৩টি উপজেলার ৮’জন ভিডিপি দলনেতা- ৬জন দলনেত্রী ও আনসার কমান্ডারদের মাঝে বাইসাইকেল এবং সেলাই মেশিন বিতরণ করা হয়।

জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম বিডি টাইম্‌স নিউজকে বলেন- বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে আনসার ভিডিপি সদস্যরা শুরু থেকেই মাঠ পর্যায়ে নিবেদিত হয়ে কাজ করে আসছে, যা এখনো চলমান রয়েছে। তারা সবসময় ত্রাণ বিতরণ ও বিভিন্ন সচেতনতামূলক কাজসহ যেকোন প্রয়োজনে স্থানীয় প্রশাসনকে সহায়তা করে আসছে, তাদের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য আনসার বাহিনীর পক্ষ থেকে বাইসাইকেল প্রদান করা হচ্ছে।

আনসার ও ভিডিপি সদস্যাদের কাজে গতিশীলতা আনয়ন ও স্বনির্ভরতা অর্জনে তারা কাজ করবে। তিনি আরও বলেন, জেলার আওতাধীন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যেসকল স্বেচ্ছাসেবী আনসার কমান্ডার ও দলনেতা-দলনেত্রী রয়েছে তাদের মধ্য থেকে কর্মঠ ও দক্ষ সদস্যদের এই বাইসাইকেল ও সেইল মেশিন প্রদান করা হয়। এই বাইসাইকেল গ্রহন করে তাদেরকে আরও দায়িত্বশীল হতে নির্দেশনা প্রদান করেন।

মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে