জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে উম্মে কুলসুম (রা.) মহিলা মাদরাসার চারতলা ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃৃহস্পতিবার সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মাওলানা মোহাম্মদ মোশারফ হোসেন,আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও এলাকার প্রবীন ব্যক্তি আলহাজ্ব আলী আজমের সভাপতিত্বে নির্মাণ কাজ উদ্বোধনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজকর্মী বাকের আহমেদ খান, সাংবাদিক জহির সিকদার, আলকাছ মিয়া, আমীর হোসেন ও মোখলেছুর রহমান।

উল্লেখ্য যে, বিগত কয়েক বছর আগে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও এলাকার প্রবীন ব্যক্তি আলহাজ্ব আলী আজমের বাড়িতে অস্থায়ীভাবে যাত্রা শুরু করে এই দীনী প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকে ছয় জন অভিজ্ঞ ও আলেমা শিক্ষিকার নিবিড় তত্ত্বাবধানে মাদরাসাটি নারীদেরকে দীনী শিক্ষায় শিক্ষিত করে তুলতে ভূমিকা রেখে
চলছে।বর্তমানে মাদরাসাটিতে নূরানী, কিতাবখানা ও হিফজ বিভাগ মিলিয়ে মোট ৬৪ জন ছাত্রী রয়েছে।

উল্লেখ্য যে, আধুনিক ও দীনি শিক্ষার সমন্বয়ে পাঠদানের পাশাপাশি মাদরাসাটির পরিচালনা কমিটি, শিক্ষিকা ও শিক্ষার্থীরা ইসলামী দাওয়াতি কাজেও ভূমিকা রেখে যাচ্ছেন।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে