জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। “মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার”এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাস শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ-তালশহর সড়কের উপজেলার সদরের রেলব্রীজ সংলগ্ন এলাকায় মাস ব্যাপী সড়ক সংস্কার কাজ প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক সেলিম পারভেজ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক উপজেলা উপসহাকারী প্রকৌশলী আব্দুর রহিম,কমিউনিটি অর্গানাইজার মোঃ মনিরুজ্জুমান প্রমুখ।
এসময় সংস্কার কাজে কর্মরত মহিলা শ্রমিকদেও মাঝে মাস্ক বিতরণ করেন অতিথিবৃন্দ।উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে মোট ৮০জন নারীূ শ্রমিক মাস ব্যাপী গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ কাজ করার কথা রয়েছে।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























