মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প(BMWSSP)’এর আওতায় গাংনী পৌরসভার পানি সরবরাহ ব্যাবস্থা স্থাপন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ও গাংনী পৌরসভার বাস্তবায়নে এবং জিওবি, বিশ্বব্যাংক, ও এআইআইবি এর অর্থায়নে ও ঠিকাদারী প্রতিষ্ঠান এ বি এম ওয়াটার কোম্পানি লিমিটেড।

৫৫’কোটি টাকা ব্যয়ের মধ্যে ১ম পর্যায়ে ১৪ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার টাকার কাজ সমুহের মধ্যে রয়েছে পানি শোধনাগার ১টি, টেষ্ট টিউবওয়েল ৩টি প্রডাকশন টিউবওয়েল ৩টি, পাম্প হাউজ ৩টি, অফিসভবন ১টি, পাইপ লাইন ৭ কিঃমিঃ গাংনী পৌরসভায় ওয়াটার ট্রিটমেন্ট এন্ড সেনিটেশন প্রকল্পের আওতায় কাজের শুভ উদ্বোধন করেন মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। এ সময় গাংনী পৌরসভার মেয়র মোঃ আশরাফুল ইসলাম এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ন সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, জাপা জেপি নেতা আব্দুল হালিম, পৌরসভার প্রকৌশলীবৃন্দ, ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ঊপস্ধিত ছিলেন।

গাংনী পৌরসভার প্রতিটা ওয়ার্ডের প্রধান রাস্তায় এবং শহরের বিভিন্ন জায়গায় সোলার স্ট্রিট লাইট শোভা পাচ্ছে যা মেয়রের কার্যকর পদক্ষেপের কারনেই সম্ভব হয়েছে। বিশেষ করে করোনা পরিস্থিতিতে প্রথম থেকেই তিনি মাঠে থেকে নাগরিকদের সচেতন করা, খাদ্যদ্রব্য সহায়তা’সহ জনগনের পাশে থেকে ব্যাপক সুনাম অর্জন করেছেন। তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে গাংনী পৌর এলাকায় কখনো জলাবদ্ধতা তৈরী হয়নি যখনি কোন জায়গায় বৃষ্টির পানি জমেছে সঙ্গে সঙ্গে তিনি পদক্ষেপ নিয়েছেন। করোনার পরিস্থিতিতে তিনি জনগনকে সচেতন করার জন্য লাঠি হাতে গাংনী বাসস্ট্যান্ডে জনগনকে মাস্ক ব্যবহারে তিনি গুরুত্বপুর্ন ভুমিকা পালন করেছেন যা বিভিন্ন সময় জাতীয় পত্রিকাগুলোতে খবরের শিরোনাম হিসেবে এসেছে। গাংনী পৌরসভার নাগরিকদের স্বপ্ন এ রকম ‌একজন কর্মঠ ও কাজ পাগল মেয়রের হাত ধরে গাংনী পৌরসভা খুব দ্রুতই প্রথম শ্রেনীর পৌরসভার মর্যাদা লাভ করবে। গাংনী বাসীর প্রত্যাশা প্রকল্পের নির্দিষ্ট সময় ১৮ মাসের মধ্যেই এ কাজ শেষ হবে এবং জনগণ এর সুফল ভোগ করবে।

উল্লেখ্য যে, জনপ্রিয় এ যুবনেতা দলমত নির্বিশেষে সবাইকে সহযোগিতা করে থাকেন। গাংনী পৌরসভাকে একটি মডেল পৌরসভা তৈরীর জন্য তিনি কাজ করছেন। নানামুখী জনকল্যাণকর কাজের জন্য তিনি পৌরসভার নাগরিকদের কাছে বেশ জনপ্রিয়। ডিওএইচ এস মহাখালী ঢাকার এবিএম ওয়াটার ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কার্যাদেশ পেয়েছেন। গাংনী পৌরসভার মেয়র মোঃ আশরাফুল ইসলামের ব্যাক্তিগত প্রচেষ্টা এবং মেহেরপুর ২(গাংনী)আসনের সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকনের সহযোগিতায় পৌরসভার নাগরিকদের জন্য অত্যান্ত প্রয়োজনীয় ও কার্যকর এ প্লান্টটি স্থাপন হতে যাচ্ছে যা গাংনীবাসীর জন্য অত্যান্ত সুখবর।

মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে