সোহেল রানা ডালিম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ক্রীড়া উন্নয়ন পরিষদ প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে ক্রীড়া উন্নয়ন পরিষদের জনপ্রিয় প্রার্থী জেলা যুবলীগের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ(৩০’শে সেপ্টেম্বর) বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসার্স ক্লাাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জানা যায়, নঈম হাসান জোয়ার্দ্দার ৭৯টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী রফিকুল ইসলাম ৩৭ ভোট পেয়ে পরাজিত হন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১৭ জন। তাদের মধ্যে ১১৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
এছাড়াও নির্বাচনে ক্রীড়া উন্নয়ন পরিষদ প্যানেলের অন্যান্ন যে সকল প্রার্থী জয়লাভ করেছেন। তাদেরন মধ্যে সহ-সভাপতি প্রার্থী মাহাবুল ইসলাম সেলিম, সোহেল আকরাম, ইয়াকুব হোসেন মালিক ও আব্দুল লতিফ যুবরাজ। এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে আব্দুস সালাম ও সালাউদ্দিন বিশ্বাস মিলন এবং টুটুল মোল্লা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
অপরদিকে ক্রীড়াঙ্গণ বাঁচাও পরিষদের একমাত্র প্রার্থী জেলা ছাত্র লীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোহেল রানা(ডালিম), চুয়াডাঙ্গা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























