ফরিদপুর প্রতিনিধি।। ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আলেম-ওলামা এবং মসজিদের ইমামবৃন্দের সাথে ” ধর্মীয় সম্প্রীতি বজায়, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল এবং আসন্ন শীতকালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় করণীয় “শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আব্দুর মাসুম মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুম রেজা। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার তার স্বাগত ভাষনে সামাজিক বিভিন্ন অন্যায় অনিয়ম বন্ধে আলেমদের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বনন্দিত ভূমিকা বিস্তারিত উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে এই আয়োজনের যিনি নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক অতুল সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, সমাজের সকল অন্যায় ও অসংগতি নির্মূলে আলেম- ওলামদের ভূমিকা তুলে ধরেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের সকল কাজে ইমাম ও আলেমদের অংশগ্রহণ একান্ত কাম্য।কারণ তারা ধর্মীয় নেতা এবং মানুষের ভরসার জায়গা। বক্তব্যের শেষে উপস্থিত ৫০০ ইমাম ও আলেমদের সাথে নিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রতি ওয়াক্ত আযানের পরে এবং জুম্মার নামাজের পর মুসল্লিদের উদ্দেশ্যে সাস্থ্যবিধি সংক্রান্ত এলান ও আলোচনা করার অঙ্গীকার করেন। সভার শেষে মহামারী করোনা থেকে দেশ ও জাতির মুক্তি, দেশের সমৃদ্ধি কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক দোয়ার আয়োজন করা হয়।ফরিদপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে