প্রীতম মজুমাদার, কুষ্টিয়া।। এডাব কু‌ষ্টিয়া জেলা শাখার অা‌য়োজ‌নে মঙ্গলবার কু‌ষ্টিয়ার উপজেলা মোড়ে অব‌স্থিত দিশা টাওয়ার এর প্র‌শিক্ষণ ক‌ক্ষে উন্নয়ন সংস্থাসমূ‌হের অংশগ্রহ‌ণে উক্ত সে‌মিনার অনু‌ষ্ঠিত হয়।

এডাব কেন্দ্রীয় কার্য‌নির্বাহী প‌রিষদ এর সদস্য ও কু‌ষ্টিয়া জেলা শাখার সভাপ‌তি এবং দিশার নির্বাহী প‌রিচালক মোঃ র‌বিউল ইসলাম এর সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত সে‌মিনা‌রে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে রোখসানা পারভীন, উপ প‌রিচালক, জেলা সমাজ‌সেবা কার্যালয়, কু‌ষ্টিয়া এবং বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে তমান্নাজ খন্দকার, উপ প‌রিচালক, জেলা ম‌হিলা বিষয়ক কার্যালয়, কু‌ষ্টিয়া উপ‌স্থিত ছি‌লেন। এডাব এর কার্যক্রম ও সে‌মিনা‌রের উ‌দ্দেশ্য সম্প‌র্কে বক্তব্য উপস্থাপন ক‌রেন কাউসার অালম কনক, কর্মসূ‌চি প‌রিচালক, এডাব কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা এবং সে‌মিনা‌রের ধারনাপত্র উপস্থাপন ক‌রেন মমতাজ অারা বেগম, সদস্য স‌চিব, এডাব কু‌ষ্টিয়া জেলা শাখা।

সে‌মিনা‌রে কু‌ষ্টিয়া জেলার বি‌ভিন্ন উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তাগণ অংশগ্রহণ ক‌রেন। নিজস্ব সংস্থা থে‌কে সুশাস‌নের যাত্রা শুরু ক‌রে শ‌ক্তিশালী সমাজ তথা দেশ গঠ‌নে বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহ গুরুত্বপূর্ণ অবদান রে‌খে চ‌লে‌ছে ব‌লে অাগত অ‌তি‌থিগণ মন্তব্য ক‌রেন। উ‌ল্লেখ্য মু‌ক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌম‌ত্বের ‌চেতনায় বেসরকারী উন্নয়ন সংস্থাসমূ‌হের সর্ববৃহৎ সমন্বয়কারী প্র‌তিষ্ঠান হি‌সে‌বে এডাব কাজ ক‌রে চ‌লে‌ছে।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে