ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। ফটিকছড়ির নাজিরহাটে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪’তম জন্মদিন পালিত হয়েছে। প্রধানমন্ত্রী’র জন্মদিন উপলক্ষে সোমবার (২৮’শে সেপ্টেম্বর) সকালে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন নাজিরহাট পৌরসভা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আজম উদ্দিন।

নাজিরহাট জামেয়া মিল্লিয়া আহমদিয়া মাদ্রাসা জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে বিকালে নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান রুপু।

ছাত্রলীগ নেতা আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ফটিকছড়ি পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দীন তুহিন, জেলা ছাত্রলীগ নেতা ইরফান জেরিন, রুবেল, ভ‚জপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাপ্পি, সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকবর, সাধারণ সম্পাদক এমদাদ, যুবলীগ নেতা আরিফ, মিনহাজ, ছাত্রলীগ নেতা মামুন, পারভেজসহ উপজেলা ও নাজিরহাট পৌর ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করেন নেতৃবৃন্দ।

মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি, চট্টগ্রাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে