নোমান চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে তেলের ট্যাংকার ও যাত্রী বাহী বোরাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৫জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার(২৯’শে সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২’টার সময় চরফ্যাশন কাইমউদ্দিন মোরে তেলের ট্যাংক ও যাত্রীবাহী বোরাক মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনায় বোরাক ড্রাইভার ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যক্তি চরফ্যাশন আছলামপুর ইউনিয়ন খোদেজাবাগ গ্রামের বশির উল্লার ছেলে দিদারুল ইসলাম(৪০)। আহত হয়েছেন কনিকা বেগম (৪০), মোঃ জুয়েল (২৫), জাবেদ (২২), মোঃ মনির (৫০), কাজল (৩২)। আহতদের মধ্যে আশঙ্কাজনক দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, থানা অফিসার ইনচার্জ এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন।

চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া জানান, যাত্রী নিয়ে বোরাকটি চরফ্যাশনের দিকে আসছিল অপরদিকে তেলের ট্যাংক ভোলার উদ্দেশ্যে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে৷ তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানাতে পারবো।

নোমান চৌধুরী, চরফ্যাশন-ভোলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে