শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার ৭৪’তম জম্মদিন উপলক্ষে খোকসা ছাত্রলীগের পক্ষ থেকে দোয়া আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে জন্মদিন পালন করেন।

উক্ত আলোচনায় সভায় খোকসা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শিমুল আহমেদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা আওয়ামীলীগের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, বিশেষ অতিথি খোকসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুল আলম তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আলী আহসান।

এছাড়াও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাগর, নাজমুল হাসান আল-আমীন, সদস্য তুষার মাহমুদ সজল, মাহাবুল হক রিদয়, মিজু আহমেদ সাকিফ রহমান রিদয়সহ খোকসা উপজেলা ছাত্রলীগের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ একাধিক নেতা কর্মী।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে