রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪’তম জন্মদিন ব্যতিক্রমভাবে পালন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নীলফামারীর সৈয়দপুর উপজেলা কমিটি। দিনটি উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। উপকরণনের মধ্যে আছে খাতা,কলম,পেন্সিল ও ডেইরী মিল্ক চকলেট।

সোমবার বিকেলে শহরের অবাঙ্গালী ক্যাম্পগুলোতে বসবাসকারী অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীদের হাতে উপকরণগুলো তুলে দেয়া হয় । এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি আজম আলী সরকার,সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম রয়েল,মহিলা বিষয়ক সম্পাদিকা রোখসানা আক্তার রুমা,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মনোয়ার হোসেন,লিমন সরকার,সাকিরুল ইসলাম ডন, একরামুল হক মানিক, গুড্ডু সরকারসহ অন্যান্য নেতাকর্মী।

আজম আলী সরকার বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালবাসতেন। তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও শিশুদের অত্যন্ত ভালবাসেন। তিনি পড়ালেখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। তাই শিশুদের নিয়ে আমাদের এই আয়োজন।

রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে