শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪’তম জম্মদিন উপলক্ষে খোকসা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দিনব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি উদ্ভোধন করা হয়েছে।

জননেত্রী শেখ হাসিনা ৭৪’তম জন্মবার্ষিকী উপলক্ষে খোকসা উপজেলা আওয়ামীলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, উপজেলা আওয়ামী যুবলীগের সাঃ সাধারণ সম্পাদক সৈয়দ আলী আহসান ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুহাঃ শিমুল আহমেদ খান এই বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন।

বৃক্ষরোপণে আরো উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাগর, নাজমুল হাসান আল-আমীন, সদস্য তুষার মাহমুদ সজল, মাহাবুল হক রিদয়,মিজু আহমেদ সাকিফ রহমান রিদয়সহ খোকসা উপজেলা ছাত্রলীগের অন্তর্গত সকল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতা কর্মীরা।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে